সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় শীতার্থদের মাঝে জেলা ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

মাগুরায় শীতার্থদের মাঝে জেলা ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় গরীব ও দুঃস্থ শীতার্থ মানুষের মধ্যে তিন শতাধিক কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখা।

শনিবার সকাল ১১টায় সৈয়দ আতর আলী পাঠাগার চত্বরে এ কম্বল বিতরন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত), আ,ফ,ম আব্দুল ফাত্তাহ, সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক, আলী হোসেন মুক্তা প্রমুখ। কম্বল পেয়ে খুশি অসহায় দরিদ্র এসব শীতার্থ মানুষ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।