সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় মায়ের সাথে অভিমানে কিশোরীর আত্মহত্যা | চ্যানেল খুলনা

মাগুরায় মায়ের সাথে অভিমানে কিশোরীর আত্মহত্যা

মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া গ্রামে মায়ের সাথে অভিমান করে  হুসনেয়ারা (১৪) নামে এক কিশোরী বিষ পান করে আত্মহত্যা করেছে। সে বেথুলিয়া গ্রামের ছলিতা মোল্লার মেয়ে।

পরিবারের সদস্যরা জানায়, রবিবার সকালে ফজরের নামাজ না পড়ার জন্য তার মা বকা দিলে মায়ের উপর অভিমান করে বাসার অন্যান্য সদস্যদের অনুপস্থিতিতে বিষ পান করে
পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী মোহাম্মদ আহসান জানান, হুসনেয়ারা নামের এক কিশোরীকে বিষ পান করার অনেক সময় পর মুমূর্ষু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।