সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের জাতীয় বীমা দিবস পালন | চ্যানেল খুলনা

মাগুরায় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের জাতীয় বীমা দিবস পালন

মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার” এ শ্লোগান নিয়ে ০১ মার্চ জাতীয় বীমা দিবস ২০২১ উদযাপন হয়েছে মাগুরায়। করোনাকালীন পরিস্থিতিতে স্বল্প পরিসরের আনুষ্ঠানিকতার মাধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় মাগুরা এম আর রোডে অবস্থিত ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নিজ অফিসের সামনে স্বল্প পরিসরে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, মাগুরা জোনাল অফিসের ইনচার্জ মো: আলমগীর হোসাইন, ইনচার্জ(সাবী) মো: সাইফুল ইসলাম, সদর অফিস ইনচার্জ মো: হান্নান জোয়ার্দার,  সদর (কুমার) অফিস ইনচার্জ মো: কামরুজ্জামান, ব্রাঞ্চ-ম্যানেজার মো: ইমরান হোসেনসহ সদর অফিসের অর্ধশত কর্মকর্তা।
বীমা সম্পর্কে জনমনে ইতিবাচক ধারণা তৈরীর উদ্দেশ্যে সাড়াদেশব্যাপী জাতীয় ভাবে বীমা মেলা সভা-সেমিনার শোভাযাত্রাসহ  নানা কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, গত বছর ১ মার্চ মাগুরা কালেক্টরেট ময়দানে জেলা প্রশাসনের সহযোগিতায় বড় পরিসরে জাতীয় বীমা দিবস ও বীমা মেলার আয়োজন করা হয়েছিলো।
এ বছর করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্বপ্ল পরিসরে বীমা দিবস পালন করছে কোম্পানিগুলো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।