সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় পুলিশের এসআই সালাউদ্দিন নড়াইলে ছোট ভাইয়ের হাতে খুন | চ্যানেল খুলনা

মাগুরায় পুলিশের এসআই সালাউদ্দিন নড়াইলে ছোট ভাইয়ের হাতে খুন

মাগুরায় জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত এস,আই সালাউদ্দিন(৪৮) নড়াইলের লোহাগড়ার বাতাসি গ্রামে পারিবারিক কলোহে আপন ছোট ভাইয়ের হাতে খুন হয়েছে। সে লোহাগড়া শালনগর ইউনিয়ন এর বাতাসি এলাকার মো: মান্নান শেখের ছেলে।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে লোহাগড়ার বাতাসী গ্রামের মান্নান শেখের বড় ছেলে মোঃ সালাউদ্দিন শেখ (৪৮) ও ছোট ছেলে জসিম উদ্দিনের মধ্যে জমি ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই জসিম উদ্দিন লোহার শাবল দিয়ে বড় ভাই সালাউদ্দিনের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সালাউদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে
খুলনা নেওয়ার পথিমধ্যেই তিনি মারা যান।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ, সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছে। তবে মেজভাই গিয়াসউদ্দিনকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল মর্গে প্রেরন করা হয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।