সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় নাশকতার মামলায় বিএনপি,যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ১৩ জনের জামিন না মঞ্জুর | চ্যানেল খুলনা

মাগুরায় নাশকতার মামলায় বিএনপি,যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ১৩ জনের জামিন না মঞ্জুর

মাগুরা প্রতিনিধি:: মাগুরায় নাশকতার মামলায় বিএনপি যুবদল সেচ্ছাসেবক দল, ছাত্রদলের ১৩ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক মোঃ কামরুল হাসান জামিন না মঞ্জুর করেন।
এ সময় আসামী পক্ষের আইনজীবী ওয়াসিকুর রহমান্ কল্লোল বলেন, সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদিত হয়ে একটি মিথ্যা মামলা করা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জামিনের আবেদন করা হলে না মঞ্জুর হয়। মামলায় আসামীরা হলো পৌর বিএনপির আহবায়ক মাসুদ হাসান কিজিল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক আবু তাহের সবুজ, শামিম হোসেন মিলন, মেহেদী হাসান রাব্বী, তুষার আহমেদ, হিরোক, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক  গোলাম জাহিদ, ইব্রাহিম, নাজমুল, শাকের, টিপু সুলতান ও জিহাদ।
উল্লেখ্য, ৮ আগষ্ট আসামীরা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে অগ্নি সংযোগ ও নাশকতা মুলক কর্মকান্ডের অভিযোগ এনে ছাত্রলীগের সাবেক নেতা মীর রাশেদ বাদি হয়ে ১৯ জন নামীয় ও ২০ জন অজ্ঞাত কে আসামী করে এ মামলা করে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।