সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় নারীর মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

মাগুরায় নারীর মরদেহ উদ্ধার

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের ঘুল্লিয়া গ্রাম থেকে রবিবার সকালে সকিনা বেগম (৩৫) নামের এক নারীর মরদহে উদ্ধার করেছে পুলিশ। নিহত সকিনা বেগম ঐ এলাকার আব্দুল মালেক শেখের মেয়ে।

বিনোদপুর ইউনয়িন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার জানান, রবিবার (২৫ এপ্রিল) সকালে গ্রামের হাতিগাড়া ব্রিজের পাশের ক্ষেতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের গলায় লাল রঙের উপর সবুজ ফুলের ছাপা শাড়ির আচল প্যাচানো ছিলো। গলা ও মুখে আঘাতের চিহ্ন রক্তের দাগ আছে। ওই নারী স্বামী পরিত্যাক্তা। তাঁর কোনো সন্তান ছিলোনা। সে বাবার বাড়ি থেকে এলজিইডির গ্রামীণ রাস্তা মেরামত প্রকল্পে মাটি কাটার কাজ করতো।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল র্মগে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।