সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মাগুরায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল আমন ধানের জাতসমূহের চাষাবাদ কলাকৌশল, ফলন পার্থক্য কমানো এবং ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মাগুরায়।

সোমবার সকালে মাগুরা বিনা উপকেন্দ্রর প্রশিক্ষণ হল মিলনায়তনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোফাজ্জল ইসলাম, মহাপরিচালক, বিনা ময়মনসিংহ। মাগুরা বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেফাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছলেন কৃষিবিদ মোঃ জাহিদুল আমিন,অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর, কৃষিবিদ ড. সুরজিত সাহা রায়,চিফ ইনফরমেশন অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, ঢাকা, কৃষিবিদ সুশান্ত কুমার প্রামাণিক, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোছাঃ রোকাইয়া সুলতানা, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, মাগুরা। দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণ অনুষ্টানে মাগুরা জেলার ১শ জন কৃষক- কৃষাণী অংশ নেয়।

বক্তারা, বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল আমন ধানের জগতসমূহের চাষাবাদ কলাকৌশল, ফলন পার্থক্য কমানো যায় কিভাবে সে বিষয়ে আলোচনা করেন।

রাজস্ব তহবিল বিনার অর্থায়নে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার সহযোগিতায়, বিনা উপকেন্দ্র মাগুরা এ কৃষক প্রশিক্ষনের আয়োজন করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।