সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় ডাক্তার ও সেবিকাদের করোনা ভ্যাকসিন দেওয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচি'র উদ্বোধন | চ্যানেল খুলনা

মাগুরায় ডাক্তার ও সেবিকাদের করোনা ভ্যাকসিন দেওয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচি’র উদ্বোধন

মাগুরা সদর হাসপাতালে আনুষ্ঠানিক ভাবে করোনা টিকা দেয়া শুরু হয়েছে। রবিবার  সকাল ১১ টায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার স্বপন কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান,  শিশু বিশেষজ্ঞ ডাঃ জয়ন্ত কুন্ডু, সিনিয়র ষ্টাফ নার্স সালমা কাজী টিকা নিয়ে কার্যক্রম শুরু করেন।
এ সময় মাগুরা-১আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মুহাম্মদ জহিরুল ইসলাম , জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাগুরায় রেজিস্ট্রেশন হয়েছে এক হাজার ৩৪ জন।
মাগুরা সদর হাসপাতাল এবং তিনটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেসহ চারটি টিকাদান কেন্দ্রে ১৭ টি বুথে ডাক্তারসহ ৬৮ জন কাজ করছে। রবিবার পর্যায়ক্রমে ৩০২ জনকে করোনা টিকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান। গত ২৯ জানুয়ারি বিকালে ঢাকা থেকে ২৪ হাজার করোনা ভ্যাকসিন আসে মাগুরা সিভিল সার্জন কার্যালয়ে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।