সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | চ্যানেল খুলনা

মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাগুরা সদর থানা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে আজ শনিবার বিকাল ৩টায় ইসলামপুর পাড়া জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ আড়াইহাজারে ২৩ নভেম্বর বিকালে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজি রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে মাগুরা সদর থানা, পৌর, সরকারি ও আদর্শ কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এ বিক্ষোভ কর্মসুচি পালিত হয়।

মাগুরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহফুয হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, পৌর ছাত্রদলের সভাপতি রুবেল হাসান, সদর থানা ছাত্রদলের রাব্বিসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা সম্প্রতি দেশের বিভিন্নস্থানে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, গুম ও নিহতের ঘটনায় সরকারের সমালোচনা করে এ সকল ঘটনার বিরুদ্ধে তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।