সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় চাল তেলসহ নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে গণকমিটির মানববন্ধন | চ্যানেল খুলনা

মাগুরায় চাল তেলসহ নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে গণকমিটির মানববন্ধন

চাল-তেলসহ নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী । সমাবেশ পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু (বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য)। বক্তব্য রাখেন, গণকমিটির যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ, গণকমিটির সদস্য সচিব এটিএম আনিসুর রহমান, বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার নেতা বাহারুল হায়দার বাচ্চু । বক্তারা বলেন, চাল-তেলসহ নিত্য পণ্যের দামের উর্দ্ধগতিতে মানুষের জীবন অসহনীয় হয়ে পড়েছে । বাজারে মোটা চাল ৫৫ টাকা, চিকন চাল ৬২ থেকে ৭০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১৪০ টাকা । চালের দাম এক বছরে কেজি প্রতি প্রায় ২০ টাকা বেড়ে গেছে । অবিলম্বে চাল-তেলসহ নিত্য পণ্যের দাম কমানো, শ্রমিক-কৃষক মেহনতি মানুষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ করা এবং বাজার সিন্ডিকেটের হোতাদের বিচার করার দাবি জানান হয় সমাবেশ থেকে ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।