সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় চাঞ্চল্যকর গৃহবধূ আসমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

মাগুরায় চাঞ্চল্যকর গৃহবধূ আসমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় চাঞ্চল্যকর গৃহবধূ আসমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে তার গ্রামবাসি।
আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক মহিলা পুরুষ ও শিশুরা অংশ গ্রহন করে। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত আসমার মা সায়রা বেগম। তিনি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
মানববন্ধনে অংশ নেয়া গ্রামবাসী হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবী জানান। যাতে আর কোন বাবা মায়ের কোল খালি না হয়।
উল্লেখ্য, গত শুক্রবার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে আসমা (২২)কে পিটিয়ে আহত করে। পরবর্তীতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়। সে একই উপজেলার নালিয়ারডাঙ্গা গ্রামের হালিম শেখের মেয়ে। তার ৩ মাসের একটি পুত্র সন্তান রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।