সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় এসএসসি ’৯৩ ও ’৯৭ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মাগুরায় এসএসসি ’৯৩ ও ’৯৭ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

মাগুরায় ঈদ-উল-ফিতর উপলক্ষে এস এস সি ’৯৩ ও ’৯৭ ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৯৭ রানের টার্গেটে ৫ উইকেটে এস এস সি ’৯৭ ব্যাচ এ খেলায় জয়লাভ করে।

আজ বুধবার (৪ মে) মাগুরা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ’৯৩ ব্যাচের সামাদ আজাদ পাকু এ ম্যাচের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

টসে জিতে এস এস সি ’৯৩ ব্যাচের অধিনায়ক দিলীপ হোসেন ব্যাট করা সিদ্ধান্ত নেয়। ৯৩ ব্যাচ ব্যাটে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৯৬ রান সংগ্রহ করে। অপরদিকে এস এস সি ’৯৭ ব্যাচ ৯৭ রানের টার্গেটে নেমে ৫ উইকেটে নির্ধারিত রান সংগ্রহ করে জয়ী হয়। ’৯৩ ব্যাচের পক্ষে সামাদ আজাদ পাকু সর্বোচ্চ ৩৭ রান এবং ’৯৭ ব্যাচের পক্ষে হাসান সর্বোচ্চ ৪০ রান সংগ্রহ করে।

ক্রিকেট খেলা শেষে উদ্বোধক সামাদ আজাদ পাকু বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন। এ ম্যাচটি পরিচালনা করেন সাজ্জাদ ইসরাম দিপু। উভয় ব্যাচের পরিবারের সদস্যরা দর্শক সারিতে বসে এ প্রীতি ক্রিকেট ম্যাচ উপভোগ করেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।