সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় অটিস্টিক ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

মাগুরায় অটিস্টিক ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অটিজম শিশুদের জন্য ক্রীড়া আনন্দ উৎসব ও প্রতিযোগিতা ২০১৯-২০ এর পুরস্কার বিতরণী মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিন, পরিচালনা কমিটির সদস্য রূপক আইচ, মোঃ ওমর আলীসহ অন্যরা। প্রতিযোগিতা শেষে বাছাইকৃত ৪০ জন অটিস্টিক ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আশরাফুল আলম। গত মার্চ মাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিন্তু উদ্ভুত করোনা পরিস্থিতির কারণে এতদিন পুরস্কার প্রদান করা যায়নি বলে জানান জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাবৃন্দ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।