সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরার শ্রীপুরে ৭৮৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক | চ্যানেল খুলনা

মাগুরার শ্রীপুরে ৭৮৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

মাগুরার শ্রীপুরে ৭৮৯ ইয়াবাসহ ৩ মাদক কারবারি কে আটক করেছে  শ্রীপুর থানা পুলিশ। বুধবার রাতে জেলার ওয়াবদা এলাকার গড়াই সেতুর নিচে থেকে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাসহ তাদের ব্যবহৃত দুটি মোটরসইকেল  জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার পূর্ব মাদনা গ্রামের মৃত সৈয়দ আলী মন্ডল এর ছেলে আবেদ আলি (৪৫), একই থানার দোহারা গ্রামের  আব্দুর জব্বার মন্ডল এর ছেলে আক্তার হোসেন (৪০) এবং রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার জামালপুর বিশ্বাস পাড়ার রবিউল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৯)।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ, সুকদেব রায় জানান, মাগুরা-ঢাকা মহাসড়কের ওয়াবদা এলাকার গড়াই সেতুর নিচে পার্কে মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে  ৩ জনকে ৭৮৯পিচ ইয়াবাসহ আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।