সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরার শ্রীপুরে প্রতারক চক্রের ১০ সদস্য গ্রেফতার | চ্যানেল খুলনা

মাগুরার শ্রীপুরে প্রতারক চক্রের ১০ সদস্য গ্রেফতার

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরচৌগাছি গ্রাম থেকে ফেসবুক হ্যাকিং এবং বিকাশ প্রতারক চক্রের সক্রিয় ১০ সদস্যকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ । এ সময় তাদের কাছ থেকে ৯টি সিপি ইউ, সহ ডেস্কটপ কম্পিউটার, ১০টি মোবাইল ফোন,  ও হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ, আলী আহমেদ মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চরচৌগাছি গ্রাম থেকে ঐ গ্রামের চাঁদ আলী শেখের পুত্র প্রতারক চক্রের দলনেতা মহিদুল ইসলাম (২০) কে গ্রেফতার করা হয়। তাকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে এ সময়ে সহোদর জাহিদুল ইসলাম, প্রতিবেশী আকিদুল শেখের পুত্র সবুজ শেখ (১৬), আজিজ শেখের পুত্র মিজানুর রহমান (১৮), ফজলে বিশ্বাসের পুত্র রানা বিশ্বাস (২৫), আতিয়ার বিশ্বাসের পুত্র হৃদয় বিশ্বাস (১৬), আখিল উদ্দিনের পুত্র জয় মাহমুদ (২২), মাগুরা সদরের কালিনগর কছুন্দি গ্রামের বকুল মোল্ল্যার পুত্র শান্ত মোল্ল্যা (১৬), রাজবাড়ী জেলার কালুখালীর বিল সুন্দরপুর গ্রামের রব মোল্ল্যার পুত্র সজিব হোসেন (১৮) ও বালিয়াকান্দি উপজেলার তালুকপাড়ার মোকছেদ আলী মন্ডলের পুত্র আলমগীর হোসেন (১৮) কে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দকৃত মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন ফেসবুক আইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে ফেসবুক আইডি হ্যাকসহ এবং বিকাশ কোম্পানীর গ্রাহকের টাকা প্রতারনার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।