সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিটের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিটের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি :: মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট’র ২৫তম বর্ষে পদার্পণ উপলক্ষ র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
থিয়েটার ইউনিট’র ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারী ২০২১) সকালে স্থানীয় প্রেসক্লাব থেকে বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিন করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়ে। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থিয়েটার ইউনিটের প্রতিষ্ঠতা সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের সভাপত্বিতে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ খান  কেক কাটেন এবং বক্তব্য প্রদান করেন।
এ সময় আরো বক্তব্য দেন, মাগুরা উদিচি’র সাধারণ সম্পাদক বিশ্বজিত কুমার চক্রবর্তী, থিয়েটার ইউনিটের সাধারণ সম্পাদক আল এমরান, প্রচার সম্পাদক মইনুল ইসলাম জেসান, মুস্তাফিজুর রহমান নিবির  ও পরিবর্তনে আমরাই এর সভাপতি নাহিদুর রহমান দুর্জয় প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের এর খুলনা বিভাগীয়  নারী প্রতিনিধি  ও থিয়েটার ইউনিটের প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক নাজমা আক্তার। এ অনুষ্ঠানে থিয়েটার ইউনিটের অর্ধ শতাধিক নাট্য কর্মী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।