সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় ১৯ বোতল দেশি মদসহ যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

মাগুরায় ১৯ বোতল দেশি মদসহ যুবক গ্রেপ্তার

মাগুরার সদর উপজেলার হাজরাপুর গ্রামে অভিযান চালিয়ে ১৯ বোতল দেশি মদসহ ডেবিট রায় (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ডেবিট রায় উপজেলার হাটগোপালপুর গ্রামের সমুয়েল রায়ের ছেলে।

মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডেবিটের হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৯ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি গোপনে মদ বিক্রি করে আসছিলেন বলেও জানান এই কর্মকর্তা।

এ ঘটনায় ডেবিট রায়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরায় বিজয়া দশমীর রাতে মদপানের পর দুই বন্ধুর মৃত্যু

মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতা শাকেরকে গুলি করে হত্যা

মাগুরায় ফের ২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।