সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় সেনাবাহিনী ও জেলা প্রশাসনের উদ্যোগে অভিনব অটোরিকশার উদ্বোধন | চ্যানেল খুলনা

মাগুরায় সেনাবাহিনী ও জেলা প্রশাসনের উদ্যোগে অভিনব অটোরিকশার উদ্বোধন

মাগুরা প্রতিনিধি : সোমবার সকাল ১০টার সময় মাগুরা আসাদুজ্জামান ইনডোর স্টেডিয়ামে গনপরিবহনের জন্য সামাজিক দুরত্ব নিশ্চিত করতে চার প্রকোষ্ঠ বিশিষ্ঠ অভিনব অটোরিক্সার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের পরিকল্পনায় এবং জেলা প্রশাসন মাগুরার সৌজন্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা- ১ আসনের সংসদ সদস্য এড.সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মাদ রেজোয়ান – পিপিএম, সেনা বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আতিক সিদ্দিকী, মেজর সাইদ, ক্যাপ্টেন জিহান সহ আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তাগন করোনা কালীন সময়ে সর্বোচ্চ্ সতর্কতা অবলম্বন করার কথা ব্যাক্ত করেন। সে লক্ষে সকলকে অপ্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়ার জন্য অনুরোধ করেন। বিশেষ প্রয়োজনে বাহিরে বের হলে মুখে মাস্ক ও অন্যান্য সুরক্ষা সামগ্রী ব্যাবহার করার জন্য তাগিদ দেন এবং নিরাপদ দুরত্ব নিশ্চিত করে গণপরিবহন ব্যাবহার করতে বলেন।

নিরাপদ গণপরিবহনের জন্য এই প্রকল্পের সার্বিক ট্যাকনিক্যাল সাপোর্ট মাগুরা রুহানী মটরস্ এর তত্বাবধানে টেকনিশিয়ান দাউদ জোয়ার্দারের নেতৃত্বে প্রদান করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।