সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় বিএনপির অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান | চ্যানেল খুলনা

মাগুরায় বিএনপির অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

বিদ্যুৎ খাতে আওয়ামী সরকারের অস্বাভাবিক দুর্নীতি এবং বিদ্যুৎ এর ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধের প্রতিবাদে মাগুরায় অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে মাগুরা জেলা বিএনপি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদের,নেতৃত্বে,নেতাকর্মীরা ওজোপাডিকোর সামনে যেতে চাইলে পুলিশ বাধা প্রদান করে। পুলিশের বাধায় তারা জেলা পরিষদ অফিস গেটের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে। এসময় জেলা বিএনপি,যুবদল, ছাত্রদলসহ অংগসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ তার বক্তব্যে বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ দল এজন্য তারা বিদ্যুৎ এর ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধের প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী কর্মসূচি গ্রহন করা হবে।

পরে মাগুরা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান করেন বিএনপির নেতারা।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।