সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় কলা বিক্রেতাকে জবাই করে হত্যা :আটক ১ | চ্যানেল খুলনা

মাগুরায় কলা বিক্রেতাকে জবাই করে হত্যা :আটক ১

মাগুরা শহরের পৌর এলাকার ছায়াবীথি সড়কের আনসার কলোনি এলাকা থেকে ভজন গুহ (৪০) নামে এক কলা বিক্রেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

নিহত ভজন গুহ দীর্ঘদিন ধরে ওই এলাকায় কলা বিক্রি করতেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্দেহভাজন মোঃ আবির হাসান (৩২) নামের একজনকে রক্তমাখা ছুরিসহ আটক করা হয়েছে। তিনি একই এলাকার বাসিন্দা।

পুলিশ হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, আটক আবির হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।