সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

মাগুরায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

প্রতিকি

প্রতিকি

মাগুরা প্রতিনিধি : মাগুরায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো: লিটন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুরা সদর উপজেলার রায়গ্রামে। এ নিয়ে মাগুরাতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জন।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ওই যুবক গত ১৯ তারিখে করোনায ভাইরাসে আক্রান্ত হয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধিন ছিল। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মৃত মো: লিটন মাগুরা শহরের জমজম মার্কেটে কাপড়ের দোকানে কাজ করত বলে জানা গেছে।

মাগুরা জেলায় আজ নতুন করে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত ৩৪৬ জন। আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭৫ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছে ১৫১ জন।হাসপাতালে ভর্তি ৩ জন। জেলার বাইরে রেফার করা হয়েছে ৯ জনকে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।