সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

মাগুরায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

মাগুরা প্রতিনিধিঃ মঙ্গলবার (১৮ই আগষ্ট) মাগুরায় করোনা উপসর্গ নিয়ে আসাদ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের ছরোয়ার মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানাযায়, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রাধানগর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী আসাদ গত কয়েকদিন ধরে জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকাল ১১টার দিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মোট  মৃত্যু – ১৪ জন।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের  কর্তব্যরত চিকিৎসক  পরীক্ষীত পাল জানান, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। কিন্তু তার করোনার উপসর্গ ছিল এমন কোনো তথ্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। বরং সে পড়ে গিয়ে অসুস্থ্য হয়েছে বলে জানানো হয়েছে। করোনা উপসর্গ থাকার পরও বিষয়টি গোপন করা অপরাধ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।