সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে স্বজনেরা আহত | চ্যানেল খুলনা

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে স্বজনেরা আহত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত মেহনাজ আফরিন হুমাইরার (৮) লাশ নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে স্বজনেরা আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, হুমাইরার লাশ নিয়ে সোমবার রাতে একটি অ্যাম্বুলেন্সে তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার তেলিপাড়া এলাকায় যাচ্ছিলেন স্বজনেরা।

যাওয়ার পথে রাত ২টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে লেগে উল্টে যায়। এ সময় ওই অ্যাম্বুলেন্সে থাকা নিহত শিক্ষার্থীর কয়েকজন স্বজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদেরকে উদ্ধার করে।

পরে স্থানীয় সফিপুর তানহা হেলথকেয়ার হাসপাতালে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁরা রাতেই অন্য একটি অ্যাম্বুলেন্সে নিহত শিক্ষার্থী হুমাইরার লাশ নিয়ে গ্রামের বাড়িতে চলে যান।

সফিপুর তানহা হেলথকেয়ার হাসপাতালের অ্যাডমিন অফিসার মোশাররফ হোসেন বলেন, ‘রাতে দুর্ঘটনাকবলিত ওই অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন আহত অবস্থায় আমাদের হাসপাতালে এসেছিলেন। কিন্তু তাঁরা গুরুতর অবস্থায় ছিলেন না। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’

এ ব্যাপারে নাওজোড় হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সামিম জানান, রাতে ওই লাশবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকা-টঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে অন্য একটি অ্যাম্বুলেন্সে ওই শিক্ষার্থীর লাশসহ স্বজনদের টাঙ্গাইলে তাঁদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।