সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মহাখালী-তেজগাঁও না গিয়ে বিকল্প পথে চলার অনুরোধ ডিএমপির | চ্যানেল খুলনা

মহাখালী-তেজগাঁও না গিয়ে বিকল্প পথে চলার অনুরোধ ডিএমপির

রাজধানীর মহাখালী-নাবিস্কো এলাকার মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (৫ এপ্রিল) সকালের দিকে এ অবরোধ শুরু হয়। ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, এ মুহূর্তে মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক ৭০০/৮০০ পোশাক কর্মী বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। ফলে তেজগাঁও টু মহাখালী-উত্তরা রুটে এবং উত্তরা টু মহাখালী-তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এক্ষেত্রে ডাইরভাশন অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে পোস্টে।

ডাইভারশন পয়েন্টগুলো হলো:

১। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচল করা যাবে।

২। মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা/গুলশান/বনানী থেকে তেজগাঁও-এর দিকে চলাচল করা যাবে।

৩। কাকলী বামে মোড়-কামাল আতাতুর্ক সড়ক- গুলশান-২ হয়ে নতুন বাজার/ গুলশান-১ হয়ে রামপুরা, হাতির ঝিলগামী গন্তব্যে যাওয়া যাচ্ছে।

৪। অনুরুপভাবে বিপরীত দিক থেকে চলাচল করা যাবে।

এর আগে রোববার (৫ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোড অবরোধ করেন নাসা গ্রুপের ৭০০-৮০০ শ্রমিক। এতে তেজগাঁও থেকে মহাখালী ও উত্তরা রুটে এবং উত্তরা থেকে মহাখালী হয়ে তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শ্রমিকরা বেতন-ভাতা দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের অনুরোধে আধা ঘণ্টার পর বেলা সোয়া ১১টায় তারা সড়ক ছেড়ে গার্মেন্টটির সামনে অবস্থান নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

অতিরিক্ত পুলিশ সুপার আরিফ নিজ গাড়িতে মাদক সরবরাহ করতেন, দাবি স্ত্রীর

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে মিললো ১৯ কেজি স্বর্ণের বার

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।