সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মমেকের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

মমেকের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন করোনায় এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (২৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহ সদরের নাজনিন আক্তার (৫৮) ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার জেসমিন আক্তার (৪৫)।

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের ইলমা (২৪), নাসরিন আক্তার (৩৮), ঈশ্বরগঞ্জ উপজেলার আবদুর রউফ (৫৫), রাবেয়া আক্তার (৭৪), নেত্রকোনা সদরের আজিজুন্নেসা (৯২), পূূর্বধলার আফাজ উদ্দিন (৮৫), খালিয়াজুড়ির নূর জাহান (৭৫), জামালপুর সদরের রত্না বেগম (৩২), বকশিগঞ্জের আবদুল মান্নাফ (৬০), টাঙ্গাইলের ম্রিনাল (৬০), রাজিয়া বেগম (৭০) ও গাজীপুর সদরের আবদুর রাজ্জাক (৭৫)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪২৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৮৪টি নমুনা পরীক্ষা করে ৯০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

খুলনার তিনজন পটুয়াখালীর ব্যাংকে ছিনতাই চেষ্টায় আটক

চায়ের দোকানির সততার উজ্জ্বল দৃষ্টান্ত , ফেরত দিলেন ফেলে যাওয়া ১ লাখ ৫৭ হাজার টাকা

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার হোতা নুরা ভারতে পালানোর চেষ্টা করছিলেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।