সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোমরা স্থলবন্দর থেকে অননুমোদিত তিন ট্রাক ভারতীয় উচ্চ মূল্যের শ্যামা চাউল জব্দ | চ্যানেল খুলনা

ভোমরা স্থলবন্দর থেকে অননুমোদিত তিন ট্রাক ভারতীয় উচ্চ মূল্যের শ্যামা চাউল জব্দ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে বাংলাদেশে অননুমোদিত ৮৭ মেট্রিক টন ওজনের তিন ট্রাক ভারতীয় উচ্চ মূল্যের শ্যামা চাউল জব্দ করা হয়েছে। কম রাজস্ব মূল্যের নন বাসমতি চাউলের ঘোষণা দিয়ে বাংলাদেশে অননুমোদিত এই চাউল গুলো আমদানী করার অভিযোগে তা জব্দ করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাষ্টমস এর যৌথ অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় ভোমরা স্থলবন্দর ওপেন ইয়ার্ড থেকে এসব চাউল জব্দ করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার হাবিবুর রহমান তালুকদার জানান, কম রাজস্ব মূল্যের নন বাসমতি চাউলের ঘোষণা দিয়ে বাংলাদেশে অননুমোদিত তিন ট্রাক ভারতীয় শ্যামা চাউল ভোমরা স্থল বন্দরে আমদানী করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে কাষ্টমসের সহযোগিতায় সন্ধ্যায় স্থলবন্দর ওপেন ইয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় তিনটি ভারতীয় ট্রাকে ভর্তি ৮৭ মেট্রিক টন ওজনের চাউল জব্দ করা হয়। যা বর্তমানে ভোমরা স্থলবন্দরের ১নং গোডাউনে সিলগালা অবস্থায় সংরক্ষিত করে রাখা হয়েছে। ভারতীয় এই চাউলের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
তিনি আরো জানান, সিএন্ডএফ এজেন্ট মামুন ট্রেডার্সের নামে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের মেসার্স পলাশ ট্রেডার্স এই চাউল ভারত থেকে আমদানী করেন।

ভোমরা শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিভাবে ধারনা করা হচ্ছে উক্ত চাউলগুলো ভারতীয় উচ্চ মূল্যের শ্যামা চাল। কাগজ পত্র যাচাই বাছাই ও চাউল পরীক্ষা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।