সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভুয়া ডিগ্রি দেখিয়ে চেম্বার খুলে চিকিৎসা, যুবকের তিন মাসের কারাদণ্ড | চ্যানেল খুলনা

ভুয়া ডিগ্রি দেখিয়ে চেম্বার খুলে চিকিৎসা, যুবকের তিন মাসের কারাদণ্ড

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুয়া ডিগ্রি লাগিয়ে অবৈধভাবে চিকিৎসা দেওয়া ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে হাসিবুর রহমান (৩১) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চেম্বার ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার লতাবর গ্রামে এই অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার নেতৃত্বে এই অভিযান চলে।

কারাদণ্ডপ্রাপ্ত হাসিবুর রহমান উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের সামছুল হকের ছেলে।

ইউএনওর কার্যালয় জানায়, উপজেলার লতাবর গ্রামে একটি চেম্বার খুলে বসে নিজেকে ডিগ্রিধারী চিকিৎসক দাবি করে স্থানীয় বাসিন্দাদের অপচিকিৎসা দিয়ে আসছেন হাসিবুর রহমান। তাঁর ভুয়া চিকিৎসায় ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা—এমন অভিযোগে আজ পুলিশ ও হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও জাকিয়া সুলতানা। ভ্রাম্যমাণ আদালতকে ডিগ্রির বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন হাসিবুর।

ইউএনও জাকিয়া সুলতানা বলেন, অবৈধভাবে চিকিৎসা দেওয়া ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে হাসিবুর রহমানকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যনিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।