সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ভিলেজ মার্কেটে সবজি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ভিলেজ মার্কেটে সবজি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘সবজি সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও বাজারজাত বৃদ্ধিকরণ’ বিষয়ক প্রশিক্ষণ বুধবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার ভিলেজ মার্কেটের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস (সফল-২) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেট ওয়ার্ক এশিয়া ও উত্তরণ খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, খুলনা জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার ও খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা এবং সলিডারিডাড নেট ওয়ার্ক এশিয়া, খুলনার কমোডিটি ম্যানেজার নাজমুন নাহার।
অতিথিরা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি নির্ভর অর্থনীতি হওয়ায় করোনাকালে মহামারির মধ্যেও দেশে কোন খাদ্য ঘাটতি বা অর্থনৈতিক বিপর্যয় ঘটেনি। সরকার কৃষক ও কৃষির উন্নয়নে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে। কৃষক যাতে তাঁর উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় সেজন্য সরকারি ও বেসরকারি পর্যায় থেকে সমবায়ভিত্তিক চাষাবাদ ও বিপণণ ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। অতিথিরা ফসল উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সকল স্তরের কাজে মাস্ক পরিধান করা, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
প্রশিক্ষণে অংশ নেয়া কৃষকরা তাঁদের সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরে তা বাস্তবায়নের সুপারিশ করেন।
অনুষ্ঠানে কৃষক, আড়ৎ মালিক এবং বায়ার বা ক্রেতারা অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।