সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ভিপি নুরদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ উদ্ধারে পুলিশের সহায়তা চেয়েছেন উপাচার্য | চ্যানেল খুলনা

ভিপি নুরদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ উদ্ধারে পুলিশের সহায়তা চেয়েছেন উপাচার্য

চ্যানেল খুলনা ডেস্কঃডাকসু ভবনের প্রধান ফটকে তালা মেরে ভিপি নুরুল হক নুরসহ তার সঙ্গীদের ওপর হামলার সময়কার সিসিটিভির ফুটেজ উদ্ধারে পুলিশের সহায়তা চেয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। তবে ওই সময়কার সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অভিভাবক ও নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল তাকে স্মারকলিপি দিতে যান। এসময় অভিভাবকরা সিসিটিভি ফুটেজ জনসমক্ষে কেন প্রকাশ করা হচ্ছে না- প্রশ্ন তুললে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজ বের করার জন্য পুলিশের সাহায্য চেয়েছেন তিনি।

রোববার ডাকসু ভবনে ভিপি নুরুল হকের কক্ষে হামলা ও ভাংচুরে নুরুলসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন।হামলাকারীরা যাওয়ার সময় ডাকসু ভবনের সিসি ক্যামেরার ধারণ করা চিত্র যে কম্পিউটারে ছিল, তার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রতিনিধি দলে ছিলেন শিল্পী শহীদুল আলম, আইনজীবী হাসনাত কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীমউদ্দিন খান, রুশাদ ফরিদী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাঈদ ফেরদৌস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক মাহমুদুল

পশ্চিম সেওতায় পাঁচ যুগের সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা, ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগানে ধাওয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।