সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভিকারুননিসা ছাত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ১০ এপ্রিল | চ্যানেল খুলনা

ভিকারুননিসা ছাত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ১০ এপ্রিল

ভিকারুননিসা শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার প্ররোচনা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ এপ্রিল দিন ঠিক করেছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা এদিন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন তারিখ দেন।

এদিন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষিকা আদালত উপস্থিত ছিলেন।

মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শাখাপ্রধান জিন্নাত আরা ও শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে আসামি করা হয়। মামলা দায়েরের পর ২০১৮ সালের ৫ নভেম্বর শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে গ্রেফতার করে পুলিশ। এরপরে গত ৯ ডিসেম্বর জামিন পান হাসনা হেনা। আর গত ১৪ জানুয়ারি কলেজের অধ্যাক্ষ নাজনীন ফেরদৌস, জিন্নাত আরা আত্মসমর্পণ করে জামিন পান।

অরিত্রীর আত্মহত্যায় ঘটনায় পল্টন থানায় তার বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে গত ৪ ডিসেম্বর মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, স্কুলে ‘বাবার অপমান সইতে না পেরে’ গত অরিত্রী গত সোমবার নিজ বাসায় আত্মহত্যা করে। আত্মহত্যার ঘটনায় আন্দোলনে নামে স্কুলের শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও স্কুল কর্তৃপক্ষ পৃথক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি প্রাথমিক প্রমাণ পাওয়ায় স্কুলের অধ্যক্ষসহ ৩ শিক্ষকেকে বরখাস্ত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৯

খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও নাতির মরদেহ উদ্ধার

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।