সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভালো সাংবাদিকের কোনো বন্ধু থাকে না: পূর্তমন্ত্রী | চ্যানেল খুলনা

ভালো সাংবাদিকের কোনো বন্ধু থাকে না: পূর্তমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃসাংবাদিকদের সৃষ্টিই তাদের অমরত্ব দিতে পারে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘একজন ভালো সাংবাদিকের কোনো বন্ধু থাকে না। তারা কঠিনকে ভালোবাসেন।’ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা’শীর্ষক জাতীয় ফটো প্রদর্শনী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পূর্তমন্ত্রী বলেন, ‘তাদের বৈচিত্র্যময় জীবনে আনন্দের চেয়ে বেদনার মুহূর্ত প্রবল। তাদের অনবদ্য সৃষ্টি অনেক সময় অনুপ্রেরণা ও উৎসাহ দেয়। ভবিষ্যতে চলার পথ নির্দেশ করে।’ তিনি বলেন, ‘সাংবাদিকরা অনেক সময় প্রয়োজনীয় বেতন-ভাতা পান না বলে অত্যন্ত কষ্টদায়ক জীবনযাপন করেন। তাদের কাজে আমরা কেউ সন্তুষ্ট থাকি না। এ জন্য সাংবাদিকতাকে বলা হয় থ্যাংক্সলেস জব। প্রশংসাসূচক সংবাদ হলে আমরা খুব খুশি হই, কিন্তু অনিয়ম-দুর্নীতি-অব্যবস্থাপনার সংবাদ হলে আমরা খুশি হতে পারি না।

অনেক সময় মালিকপক্ষের কঠোর আচরণ সাংবাদিকদের সইতে হয় উল্লেখ করে গণপূর্তমন্ত্রী বলেন, ‘তাদের স্বকীয়তা বিকাশের জায়গা সীমাবদ্ধ হয়ে যায়। তবে, এখন সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন গণমাধ্যম সাংবাদিকদের বিকাশের ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ফটো সাংবাদিকদের কর্মক্ষেত্রে অনেক সময় ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তবু নৈপুণ্য দিয়ে নির্মল ও নির্ভেজালভাবে ফটো সাংবাদিকরা তথ্য উপস্থাপন করেন, যা অনেক ক্ষেত্রে রিপোর্টাররাও পারেন না।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ এনায়েত করিম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল হাজরা।

অনুষ্ঠানে ৮জন পুরস্কারপ্রাপ্ত ফটো জার্নালিস্টের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন গণপূর্তমন্ত্রী।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

১৫০ টাকায় পেট্রোল বিক্রি করে ৫০০০ টাকা জরিমানা দিলেন মুদি দোকানি

জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম পুলিশ হেফাজতে

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল প্রায় ১০ হাজার লিটার জ্বালানি

বিরিয়ানি খাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক পলাতক

আবাসিক ভবনে ট্যাংক বানিয়ে ১৮ হাজার লিটার ডিজেল মজুত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।