সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতীয় সহকারী কমিশনারের রামপাল সফর | চ্যানেল খুলনা

ভারতীয় সহকারী কমিশনারের রামপাল সফর

খুলনাস্থ ভারতীয় দূতাবাসের সহকারী কমিশনার রাজেশ কুমার রায়না সস্ত্রীক এক ব্যক্তিগত সফরে রামপাল উপজেলা পরিদর্শন করেন। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বিশিষ্ট সমাজসেবক, দানবীর মরহুম হাজী এনায়েত উল্লাহ সাহেবের ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তিনি এ সফর করেন। এসময় রামপাল প্রেস ক্লাবের সহ-সভাপতি ও রামপাল টাইমস এর সম্পাদক খৈয়াম হোসেন, সাধারন সম্পাদক সাইফুল আলম বকতিয়ার, যুগ্ম সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম ইয়াছিন রাজু সহ অন্যান্যরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এ দিন তার সফর সঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী, হুসাইন মোঃ সফিউল্লাহ, মিসেস কিসমত আরা, সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান খসবু । এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আ: জলিল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফফর হোসেন, উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদ সদস্য অসিত বরন কুন্ডু, রামপাল বণিক সমিতির সভাপতি আবু দাউদ। তিনি প্রথমে মরহুম হাজী এনায়েত উল্লাহ সাহেবের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর রামপাল নদী ঘাট এলাকা ঘুরে দেখেন পরে ডাকবাংলায় সুধী জনদেও সাথে মত বিনিময় করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।