সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভান্ডারিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ গ্রুপের সংঘর্ষ | চ্যানেল খুলনা

ভান্ডারিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ গ্রুপের সংঘর্ষ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত র‍্যালি থেকে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় ভান্ডারিয়া শহীদ মিনার চত্বর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছাত্রদল নেতা মাহাতাব হোসেন সজিব বেপারী, বাকী বেপারী, নবীন ফরাজী, লোকমান সরদার ও সুজন। সংঘর্ষের সময় ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহমেদ আনোওয়ার দু’পক্ষকে সড়িয়ে দিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনেন।

সরেজমিন পরিদর্শনে গিয়ে যানা যায়, আজ দুপুরে ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: শফিক রেজা ছাত্রদল দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করে। র‍্যালিটি কলেজ রোড অতিক্রম করে ভান্ডারিয়া শহীদ মিনার চত্বরে গেলে মিছিলের সামনে থেকে ছাত্রদলের একাংশ ও যুবদলের বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে অপর পক্ষ আকস্মিক ভাবে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

পরে দুই দলকে বিচ্ছিন্ন করে দেয় থানা পুলিশ। প্রায় আধাঘণ্টা এ সংঘর্ষে ছাত্রদল ও সাবেক ছাত্রদলের ৫ জন আহত হয়। এলাকায় উত্তেজনা থাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নিজে খেলার জন্য শিশুদের মাঠ থেকে বের করে দিলেন ইউএনও

বাবার সামনে স্কুলছাত্রী মেয়েকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার লামিন রিমান্ডে

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

পুকুরে একজনকে বাঁচাতে নেমে দুই স্কুলশিক্ষার্থীরই মৃত্যু

ইতালিতে ছোট ভাইকে খুন করে ভিডিও কলে পরিবারকে দেখায় বড় ভাই

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।