সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভাঙ্গার মসজিদ থেকে উদ্ধার খুলনার নিখোঁজ ব্যবসায়ী সুজন | চ্যানেল খুলনা

ভাঙ্গার মসজিদ থেকে উদ্ধার খুলনার নিখোঁজ ব্যবসায়ী সুজন

কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হয়েছেন খুলনার আলোচিত ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন। মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পরিবারের সূত্রে জানা গেছে, উদ্ধারের পর তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয় এবং Evercare Hospital Dhaka-এ চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে রাজধানীর বাসায় বিশ্রামে রাখা হয়েছে।

সুজনের বাবা কাজী আব্দুস সোবহান জানান, মঙ্গলবার রাতে ভাঙ্গা থেকে এক ব্যক্তি ফোন করে তার ছেলেকে একটি মসজিদে অসুস্থ অবস্থায় পাওয়ার খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এ মুহূর্তে তার বিশ্রাম অত্যন্ত জরুরি। সুস্থ হলে বিস্তারিত জানানো হবে বলে পরিবার জানিয়েছে।

এদিকে বিষয়টি নিশ্চিত করে খুলনা পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, সকালে সুজনের বাবা ফোন করে উদ্ধারের তথ্য জানিয়েছেন এবং ছেলের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তবে কীভাবে তিনি নিখোঁজ হলেন এবং কীভাবে উদ্ধার হলেন-তা জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানান তিনি।

উদ্ধারের খবরে স্বস্তি ফিরেছে পরিবার ও স্বজনদের মধ্যে। তবে পুরো ঘটনার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।