সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা কিশোরী আটক | চ্যানেল খুলনা

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা কিশোরী আটক

অনলাইন ডেস্কঃব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে মরিজান (১৭) নামে এক রোহিঙ্গা কিশোরীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা কিশোরীসহ তার সাজানো বাবা-মাকেও আটক করা হয়।আটক রোহিঙ্গা কিশোরী মরিজান কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সে মিয়ানমারের আরাকান রাজ্যের জাকেরের মেয়ে। বর্তমান জন্ম সনদে পাওয়া নাম মোছাম্মৎ তানজিনা আক্তার ও বাবার নাম মো. মোখলেছ মুন্সী।সাজানো বাবা-মা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামের মোখলেছুর রহমান (৫০) ও আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গিরিশনগর গ্রামের লিপা বেগম (৩৮)।এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া বাবা-মাকে সঙ্গে নিয়ে মরিজান পাসপোর্ট করতে আসলে তাকে আটক করা হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

খুলনার তিনজন পটুয়াখালীর ব্যাংকে ছিনতাই চেষ্টায় আটক

চায়ের দোকানির সততার উজ্জ্বল দৃষ্টান্ত , ফেরত দিলেন ফেলে যাওয়া ১ লাখ ৫৭ হাজার টাকা

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার হোতা নুরা ভারতে পালানোর চেষ্টা করছিলেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।