সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ব্যাটিং কোচের নাম কী রে: সাকিব | চ্যানেল খুলনা

ব্যাটিং কোচের নাম কী রে: সাকিব

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এদিকে এ সিরিজের আগেই টাইগারদের ব্যাটিং কোচ হয়ে এসেছেন জন লুইস। স্বাভাবিক কারণেই কোচের সঙ্গে সময় কাটানোর সময়টা দীর্ঘ হয়নি সাকিবের।

তাই বলে কোচের নামটাই ভুলে গেলেন সাকিব?

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেট প্র্যাকটিসে এসে এমন কাণ্ডই ঘটালেন সাকিব।

ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামীকাল। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবেন টাইগাররা।

তার আগে রোববার অনুশীলনে নামে বাংলাদেশ দল। এদিন গার্ড নেওয়ার জন্য উইকেটের ওপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটিং কোচ জন লুইসের সাহায্যের দরকার পড়ে সাকিবের।

কিন্তু সাকিব কী বলে ব্যাটিং কোচকে ডাকবেন বুঝতে পারছিলেন না। কারণ কোচের নামই যে জানা ছিল না তার!

পাশেই নেটেই ব্যাটিং করছিলেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন। উপায় না দেখে নাজমুলকে সাকিবকে প্রশ্ন করেন, ‘ব্যাটিং কোচের নাম কী রে?’

এর পর নাজমুল নামটা বলে দেন। তখন সাকিব কোচকে সম্বোধন করে বলেন, ‘জন! লেগ স্টাম্প প্লিজ!’

এতেই থামেননি সাকিব। আরেকটু মজা করেন নতুন কোচের সঙ্গে। লুইস লেগ স্টাম্প গার্ড দেখিয়ে দেওয়ার পরও সাকিব বলেন, ‘জন, তোমাকে আমার বিশ্বাস হয় না। যদিও আমার তোমাকে বিশ্বাস করা ছাড়া উপায় নেই।’

সাকিবের ঠাট্টার জবাবও দেন কোচ জন লুইস, ‘কে তুমি আমাকে বিশ্বাস করছ না?

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়, বললেন সুইজারল্যান্ডের কোচ

মেসিদের সামনে মিশরের নতুন অস্ত্র হামজা, কে এই ‘নতুন সালাহ’?

আর্জেন্টিনার সমর্থক, অথচ মিশরের জয় চান বর্ষা!

‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের

মাথা উঁচু করে বিদায় নিয়ে ‘গর্বিত’ কেপ ভার্দে

আর্জেন্টিনাকে আটকাতে কেপ ভার্দের কৌশল কী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।