সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ব্যাংকুয়েট হলের নির্মাণ কাজের উদ্বোধন খুলনা প্রেসক্লাবের | চ্যানেল খুলনা

ব্যাংকুয়েট হলের নির্মাণ কাজের উদ্বোধন খুলনা প্রেসক্লাবের

খুলনা প্রেসক্লাবের দ্বিতীয় প্রকল্পে ‘খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হল’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।

আধুনিক স্থাপনা শৈলী ও সুযোগ-সুবিধা সম্বলিত নির্মাণাধীন ‘খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হল’ খুলনার জনসাধারণের জন্য দ্রæত সময়ের মধ্যেই উন্মুক্ত করা হবে। এর ফলে খুলনার জনগণ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানসহ সভা সেমিনারের জন্য স্বল্পমূল্যে হল রুমটি ব্যবহারের সুবিধা পাবে।

খুলনা প্রেসক্লাবের দ্বিতীয় প্রকল্পের অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু, আহমদ আলী খান ও শেখ আবু হাসান, নির্বাহী সদস্য সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মাকসুদ) ও এস এম নূর হাসান জনি, নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ শাহ আলম, সদস্য মোহাম্মদ আলী সনি, মুহাম্মদ আবু তৈয়ব, ওয়াহেদ-উজ-জামান বুলু, মোঃ জাহিদুল ইসলাম, সুনীল কুমার দাস, আনোয়ারুল ইসলাম কাজল, আসাদুজ্জামান খান রিয়াজ, শেখ মোঃ সেলীম, দিলিপ কুমার বর্মন, ইউজার সদস্য মোঃ হেলাল মোল্লা, এস এম বাহাউদ্দিন, মোঃ কলিন হোসেন আরজুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের ইমাম মোঃ ইফসুফ হাবিব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।