সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ব্যবসায়ীর ‍গুদামে মিললো টিসিবির বিপুল পরিমাণ পণ্য | চ্যানেল খুলনা

ব্যবসায়ীর ‍গুদামে মিললো টিসিবির বিপুল পরিমাণ পণ্য

চ্যানেল খুলনা ডেস্কঃ রংপুর নগরীর বাবুপাড়ায় খোলাবাজারে বিক্রির জন্য সরকারের ওএমএস খাতের মাধ্যমে টিসিবির ন্যায্যমূলের বিপুল পরিমাণ সঠিকভাবে বিক্রি না করে গোডাউনে মজুদ করে রাখার অভিযোগে এক কর্মচারীকে আটক করেছেন ভ্রাম্যামাণ আদালত। এসময় বিপুল পরিমাণ খাদ্যপণ্য উদ্ধার করা হয়।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় নগরীর বাবুপাড়ার আব্দুল খালেক মিয়ার গোডাউন থেকে বিপুল পরিমাণ ভোজ্যতেল, মসুর ডাল, চিনি, পেঁয়াজ উদ্ধার করা হয়। এসময় গোডাউন মালিক আব্দুল খালেককে না থাকায় তার কর্মচারী মোহাম্মদ সামিকে আটক করা হয়।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান বলেন, অভিযানের সময় গোডাউনে মজুদ করে রাখা পাঁচ লিটার সোয়াবিন তেলের ৫০টি কার্টুন, দুই লিটারের ৫৭টি কার্টুন, ৫০ কেজি চিনির ৪৭টি বস্তা, ৫০ কেজি ওজনের ১০টি মসুর ডালের বস্তা এবং ২৫ কেজি ওজনের ১৭ বস্তা পেঁয়াজসহ খোলা তেলের ২২০টি প্যাকেট জব্দ করা হয়। প্রতিটি পণ্যের গায়ে টিসিবির ষ্টিকার লাগানো আছে।

এদিকে সরকারের ন্যায্যমূল্যের এসব খাদ্যপণ্য বিক্রি না করে কেন মজুদ করে রাখা হয়েছিল এবং কারা এই অবৈধ কাজের সাথে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।