সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি, ধরে পিটুনির পর দেখা গেল সেটি খেলনা | চ্যানেল খুলনা

ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি, ধরে পিটুনির পর দেখা গেল সেটি খেলনা

পাবনার সাঁথিয়ায় ব্যবসায়ীর মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করতে গিয়ে দুই যুবক আটক হয়েছেন। স্থানীয় লোকজন তাঁদের ধরে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গতকাল সোমবার রাতে উপজেলার কাশিনাথপুর বাজারে চালপট্টির খান রাইস মিলের মালিক সামসুর রহমানের মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা আদায় করতে গিয়ে তাঁরা ধরা পড়েন।

আটক যুবকেরা হলেন উপজেলা করমজা ইউনিয়নের পুন্ডিরিয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে সুজন (২২) ও বেলাল ব্যাপারীর ছেলে রাজীব হোসেন (২০)। তাঁদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ঘটনার সময় উপস্থিত জনতা চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।