সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ব্যক্তিগত হতাশার কারণে আনসার কর্মকর্তা রুমানার আত্মহত্যা | চ্যানেল খুলনা

ব্যক্তিগত হতাশার কারণে আনসার কর্মকর্তা রুমানার আত্মহত্যা

পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত হতাশায় আনসারের সহকারী পরিচালক রুমানা ইয়াসমিন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ ও স্বজনরা।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে আজিমপুর স্টাফ কোয়াটারে সাবলেট বাসায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে লালবাগ থানা পুলিশ নিশ্চিত হয়েছে, পারিবারিক মতবিরোধের কারণে আত্মহত্যা করেছে রুমানা। তবে ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।

পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘদিন যাবত হতাশায় ভুগছিলেন রুমানা। তবে কী কারণে রুমানার মৃত্যু হয়েছে তা জানতে সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের। ৩৭ তম বিসিএসে আনসার ডিপার্টমেন্টে যোগদান করেন এবং বর্তমানে গাজীপুর কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

ঠাকুরগাঁওয়ে জোর করে মেয়েকে তুলে নিয়ে বিয়ে ও চাঁদা দাবি, অপমানে বাবার আত্মহত্যা

কালো ব্যাগ মাথায় পরিয়ে হাত-পা বেঁধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, কেএনএফের সক্রিয় সদস্য আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।