সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ব্যক্তিগত কারণে চতুর্থ টেস্টে নেই বুমরাহ | চ্যানেল খুলনা

ব্যক্তিগত কারণে চতুর্থ টেস্টে নেই বুমরাহ

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের দল ঘোষণা করেছে ভারত, যাতে নেই পেসার যশপ্রিত বুমরাহর নাম। আগামী ৪ মার্চ অনুষ্ঠেয় এ টেস্টে ‘ব্যক্তিগত কারণে’ খেলতে পারছেন না ভারতীয় এ পেসার। তবে তার অনুপস্থিতিতে নতুন কোনো সংযোজন ঘটায়নি বিসিসিআই। ফলে শেষ টেস্টের স্কোয়াডের সদস্য সংখ্যা কমে নেমে এসেছে ১৭-তে।

অথচ আগের টেস্টেই ঘরের মাঠ আহমেদাবাদে প্রথমবারের মতো টেস্ট খেলার স্বাদ পেয়েছিলেন বুমরাহ। যে টেস্টে ইংল্যান্ডকে দুই দিনেই পরাজয়ের তেতো স্বাদ উপহার দিয়েছে ভারত। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ক্ষেত্রেও এগিয়ে গেছে একধাপ।

সিরিজের প্রথম টেস্টে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। তাতে অবশ্য বড় হার এড়াতে পারেনি ভারত। সে টেস্টে হেরেছিল ২২৭ রানে। তবে এরপরই সিরিজে ফিরেছে বিরাট কোহলির দল। চেন্নাইয়ে অনুষ্ঠিত টেস্টে খেলতে পারেননি বুমরাহ। তৃতীয় টেস্টে খেলেছেন বটে, কিন্তু দুই ইনিংস মিলিয়ে হাত ঘুরিয়েছেন ছয় ওভার। তাই শেষ টেস্টে তার শূন্যতা অনুভব করার সম্ভাবনা নেই বললেই চলে ভারতের।

তার অনুপস্থিতিতে ভারতীয় দলের বেঞ্চে থাকা পেসারের সংখ্যা দাঁড়ালো দুইয়ে। অস্ট্রেলিয়ায় পাওয়া কাঁধের চোট কাটিয়ে তৃতীয় টেস্টে দলে ফেরা উমেশ যাদবের সঙ্গে আছেন মোহাম্মদ সিরাজ। তবে তৃতীয় টেস্টে মোতেরার উইকেট মাথায় রাখলে শেষ টেস্টে একজন বাড়তি স্পিনার কিংবা একজন অলরাউন্ডারের অন্তর্ভুক্তি আঁচ করা যায় সহজেই। সেক্ষেত্রে একাদশে ঢুকে যেতে পারেন কুলদ্বীপ যাদব কিংবা হার্দিক পান্ডিয়াদের একজন।

চতুর্থ টেস্টে ভারতীয় দল:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুবমান গিল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ঋষভ পান্ত, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, অক্ষর পাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।