সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বৈকালীতে বিএনপির কার্যালয় আগুনে পুরে ছাই | চ্যানেল খুলনা

বৈকালীতে বিএনপির কার্যালয় আগুনে পুরে ছাই

খুলনা মহানগরীর খালিশপুর থানার বৈকালীতে মহানগর বিএনপির ১৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। রোববার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের টেবিল-চেয়ারসহ সব আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এই কার্যালয়টির বিপরীতে রাস্তার পশ্চিম পাশে আওয়ামী লীগের কার্যালয়।

বিএনপি কার্যালয়ের পাশে প্রত্যক্ষদর্শী এক চায়ের দোকানী নাম প্রকাশ না করা শর্তে বলেন, ৫০-৬০ জন একটি দল সরকারের পক্ষে স্লোগান দিতে দিতে মোটরসাইকেল এসে আগুন ধরিয়ে দেয়।

বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, আওয়ামী লীগের লোকজন বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। একই সঙ্গে আশপাশের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করেছে।

বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়ে জানতে চাইলে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বিএনপি কার্যালয়ে আগুনের খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করেছি।’

খালিশপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার লিডার মো. গোলাম মোস্তফা বলেন, বৈকালী মোড়ে বিএনপি কার্যালয়ে আগুন লেগেছে শুনে আমরা ঘটনা স্থলে যাই। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাংলাদেশ আরও সংবাদ

হাসিনাকে ভারতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা বাংলাদেশের

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

ভারতের বিমানবন্দরে বাংলাদেশি নারী আটক

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।