সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর আদায় না করতে নির্দেশ | চ্যানেল খুলনা

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর আদায় না করতে নির্দেশ

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় না করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২০ সেপ্টেম্বর) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পক্ষে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ড. চৌধুরী ইশরাক সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত রিট দায়ের করা হয়। রিটে আইন সচিব, অর্থ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ পাঁচজনকে বিবাদী করা হয়।
রিট আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়, অর্থ আইন ২০২১-এর তফসিল ‘খ’ এর সিরিয়াল ৭-কে চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। উক্ত আইনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ হারে কর আরোপ করা হয়েছে।
শুনানি শেষে রুল জারিসহ আরোপিত ১৫ শতাংশ কর আদায় থেকে সরকারকে বিরত থাকতে নির্দেশ দেন আদালত। এ আদেশের ফলে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কর আদায় করতে পারবে না।
গত তত্ত্বাবধায়ক সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রিট আবেদন করে। রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর ধার্যের বিষয়টি অবৈধ ঘোষণা করেন।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিল করা হয়। আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ চলতি বছরের ৯ ফেব্রুয়ারি এক আদেশের মাধ্যমে সরকারকে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ না করার আদেশ দেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

পথচারীকে অশ্লীল অঙ্গভঙ্গি, অটোচালক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।