সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে | চ্যানেল খুলনা

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় করা হচ্ছে মাইকিং।

যশোর-৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রবিবার দিবাগত রাতে কয়েকটা গাড়িতে করে শতাধিক নারী-পুরুষকে সীমান্তে এনে জড়ো করে বিএসএফ। পরে গভীর রাতে তারকাটা বেষ্টিত বিভিন্ন গেট খুলে তাদেরকে সাদিপুর সীমান্তের খড়ের মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশের টেষ্টা চালায়। এ সময টহল রত বিজিবির প্রতিরোধে প্রবেশ করতে পারেনি তারা। সীমান্তের ২১/৬ পিলারের পাশ দিয়ে ১২ জন নাগরিকে তাঁর কাটার বাহিরে ঠেলে দিলেও বিজিবির বাধায় গত তিনদিন ধরে জিরো লাইনে আটকে আছে তারা। মাঠের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তারা।

সোমবার পতাকা বৈঠকেও কোন সুরাহা হয়নি। ফলে নারী-শিশু ও পুরুষেরা অমানবিক দুর্ভোগে পড়েছেন। সীমান্তে বিজিবি- বিএসএফ ভারী অস্ত্র বসিয়ে রয়েছে মুখেমুখি অবস্থানে। সীমান্তে বিরাজ করছে টানটান উত্তেজনা।

তবে বিজিবি কর্মকর্তা জানান, মঙ্গলবার সীমান্ত এলাকায় কোন নাগরিকের অস্তিস্ত পাওয়া যায়নি। সীমান্তে ঝোপ ঝাড়ে লুকিয়ে থাকতে পাবে বলে জানান তিনি। এ মানবিক বিষয়ে দু’দেশের সরকারের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।