সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃষ্টি উপেক্ষা করে মাগুরায় স্বেচ্ছাসেবদলের বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

বৃষ্টি উপেক্ষা করে মাগুরায় স্বেচ্ছাসেবদলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী প্রশাসনের রির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমুলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্ঠার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মাগুরা জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মাগুরা ভায়নার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের চৌড়ঙ্গী মোড় প্রদক্ষিণ করে ঢাকা রোডে গিয়ে শেষ হয় । বিক্ষোভ মিছিলে মাগুরা জেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়।

এ সময় বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দেন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের জামায়াত শিবির রাজাকার শ্লোগান দিতে দেখা যায়।

স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ বলেন, জামায়াত শিবির, এনসিপি দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে আমরা জাতীয়তাবাদী শক্তি রাজপথে আগেও ছিলাম এখনো সজাগ আছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।