সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনী | চ্যানেল খুলনা

বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনী

সদরঘাট এলাকার লালকুঠি ঘাট সংলগ্ন পন্টুন থেকে বুড়িগঙ্গা নদীতে পড়ে যাওয়া এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরী দল। উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম মিন্টু হোসেন (২৭)। তার বাড়ি ঢাকার বংশাল এলাকায়। মৃতদেহটি স্থানীয় কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ আগষ্ট২০২১ তারিখ রাত ১১ টায় সদরঘাট এলাকার লালকুঠি ঘাট সংলগ্ন পন্টুনে হাটার সময় বেসামরিক তিন ব্যক্তি বুড়িগঙ্গা নদীতে পড়ে যায়।এসময় স্থানীয়দের সহযোগিতায় দুই জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ ছিল। পরবর্তীতে খবর পেয়ে নিখোঁজ ব্যক্তির উদ্ধারে নৌ ইউনিট পাগলা নারায়ণগঞ্জ থেকে৭সদস্যের নৌবাহিনীর একটি ডুবুরী দল রাত ১ টায় ঘটনাস্থলে পৌছে লালকুঠি ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে উদ্ধার তৎপরতা চালায়। আজ রাত ৩ টায় উক্ত ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরী দল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।