সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে সৌরভ গাঙ্গুলী | চ্যানেল খুলনা

বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

পশ্চিমবঙ্গের কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

পরিবার সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। বুধবার দুপুরে ব্যথা বাড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

গত ২ জানুয়ারি ব্যায়াম করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

সেই সময় বিসিসিআই সভাপতির হৃদযন্ত্রের (হার্ট) ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে। আপাতত বাইপাস সার্জারি করতে হচ্ছে না। ৯০ শতাংশের বেশি ব্লক থাকায় ধমনিতে ইস্টেন্ট বসানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যালন ডি’অরে ষষ্ঠ মেক্সিকান কুইনোনেস

খুলনায় প্রীতি ফুটবল ম্যাচে জয়ী টিম রূপালী বাংলাদেশ

‘মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবল বোঝে না’

ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন মেসি, নেই রোনালদো

মেসিকে সম্মান জানাতে ফুটবল ম্যাচে ‘১০ মিনিটে’ থামবে খেলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।