সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিয়ে করছেন বাহুবলীর প্রভাস | চ্যানেল খুলনা

বিয়ে করছেন বাহুবলীর প্রভাস

বিনোদন প্রতিবেদকঃ ‘বাহুবলী ২’ ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান প্রভাস-আনুশকা । সুপারহিট এই জুটি বিয়ে করতে যাচ্ছেন বলে গুঞ্জন ওঠে বছর দু’য়েক আগে। গুঞ্জনে আড়াল হয়ে গেছে তার প্রেমের গল্প। সম্প্রতি আবারও শোনা গেলো বিয়ে করতে যাচ্ছেন বাহুবলী তারকা প্রভাস। না, এবার আর আনুশকা না, হবু বউ হিসেবে সামনে এসেছে অন্য এক নারীর নাম।
ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রনিবাসী এক ব্যবসায়ীর মেয়ের সঙ্গে নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন প্রভাস। আর তা হতে চলেছে শিগগরিই। আসছে ছবি ‘সাহো’র মুক্তির পরেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।
তবে এখনো এ বিষয়ে মুখ খোলেননি প্রভাস। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলেই, প্রভাস এড়িয়ে যান। নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কখনই মুখ খুলতে চান না তিনি।
এদিকে মুক্তি অপেক্ষায় আছে প্রভাসের নতুন সিনেমা ‘সাহো’। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিনেমার নতুন গান ‘ইন্নি সোনি’। এরই মধ্যে হিট গানের তালিকায় জায়গা করে নিয়েছে গানটি। বলিউড তারকা শ্রদ্ধা আর তেলেগু তারকা প্রভাসের নাচে মন মজেছে দুই অঙ্গনের ভক্তদের।
ভারতের বড় বাজেটের সিনেমাগুলোর একটি ‘সাহো’। ৩০০ কোটি রুপির বাজেটের ছবিটি বক্স অফিস মাতাবে বলে প্রত্যাশা করছেন পরিচালক। আসছে ৩০ আগস্ট তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।