সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিয়ের ১৪ দিনের মাথায় স্বামীর হাতে প্রাণ খোয়াল নববধূ | চ্যানেল খুলনা

বিয়ের ১৪ দিনের মাথায় স্বামীর হাতে প্রাণ খোয়াল নববধূ

চ্যানেল খুলনা ডেস্কঃবিয়ের ১৪ দিনের মাথায় চট্টগ্রামে সুরমা আক্তার মিম (২২) নামে এক নববধূকে বটি দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী মো. জাবেদ (৩০) পলাতক রয়েছে। অভিযুক্ত জাবেদ পেশায় একজন ভ্যানচালক এবং নিহত সুরমা আক্তার স্থানীয় একটি গার্মেন্টে কর্মরত ছিলেন। তাদের উভয়ের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার সিকদার হাটে।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে নগরীর বন্দর পূর্ব আবাসিক কলোনির সি ব্লক থেকে ওই নববধূর মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে পারিবারিক কলহের জেরে নববধূ সুরমা আক্তারকে বটি দিয়ে জবাই করে তার স্বামী জাবেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর জাবেদ ও সুরমা আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মাত্র ১৪ দিনের মাথায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে খুন হলো নববধূ সুরমা আক্তার।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী দৈনিক অধিকারকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকালে নিহত সুরমা আক্তারের মরদেহটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ময়না তদন্তের জন্য গৃহবধূর মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত জাবেদ পলাতক রয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

১৭ ঘণ্টা পর গভীর রাতে দাফন মানিক পশারীর, কবর খুঁড়লেন পরিবারের নারীরা

চলন্ত বাসে নারীকে ধর্ষণ, চালক-সহকারীসহ তিনজনের যাবজ্জীবন

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, জুনে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।