সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর | চ্যানেল খুলনা

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

বিসিবির বর্তমান এডহক কমিটিতে লজিস্টিক ও প্রটোকল বিভাগের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মাশরুর হোসেন। তার আরেকটি পরিচয়ও রয়েছে, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই। গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের পর বিসিবি সভাপতি তামিম ইকবালকে নিয়ে কথা বলেছেন তিনি। গণমাধ্যমে মাশরুর হোসেন বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে তিনি (তামিম) তার দায়িত্ব পালন করতে পারেন, এটাই আমাদের ইচ্ছা। আমি আমার শতভাগ দেবো, শুধু আমি না, আমরা যে কয়জন আছি ম্যানেজমেন্টে, উনাকে সহযোগিতা করার জন্য যা যা করা লাগবে করব।’

দেশের ক্রিকেটে লম্বা সময় প্রতিনিধিত্ব করেছেন তামিম। দেশের ক্রিকেটে অন্যতম সফল এই ক্রিকেটটাকে সভাপতি হিসেবেও যোগ্য মানছেন মাশরুর, ‘সে অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি, এই ফিল্ডেরই একজন, আপনাদেরই একজন। অনেক ম্যাচ জিতিয়ে রান করে আপনাদের চোখে পানি এনেছেন। আমার বিশ্বাস আপনারা তাকে যে ভালোবাসা দিয়েছেন সেটা চলমান রাখবেন। সে আপনাদের জন্য জান দিতে প্রস্তুত থাকবে, আপনাদের জন্য শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিসিবি নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় তামিম-ফাহিম-আসিফ রব্বানীরা

২৫৭ রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

আইসিসির মাস সেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

মিরাজের ফাইফারে পাকিস্তানকে ৩৮৬ রানে থামাল বাংলাদেশ

বিশ্বকাপ দেখাই চাকরি, বেতন ৬১ লাখ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।